চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে শুরু ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র ৭ম আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

প্রায় পাঁচ বছর পর শুরু হচ্ছে সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭।  

এরইমধ্যে চ্যানেল আই ও ঐক্যডটকমডটবিডির মধ্যে এ বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। আসন্ন ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ সম্পর্কে বিস্তারিত জানাতেই মঙ্গলবার (২৯ নভেম্বর) চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী। ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর প্রধান বিচারক ও কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রিয়েলিটি শোয়ের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন সহ সেরাকণ্ঠের বিগত আয়োজনগুলোর শিল্পীরাও উপস্থিত ছিলেন। আয়োজনটির সভাপতির আসনে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, রিয়েলিটি শো সেরাকণ্ঠ’র প্লাটফর্মটি গ্রহণযোগ্য একটি প্লাটফর্ম। এমন প্লাটফর্মটি সাতটি সিজন শুরু করতে যাচ্ছে, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে ঐক্য ডট কম ডট বিডিকে ধন্যবাদ।

শাহীন আকতার রেনী বলেন, এই ধরনের একটি বৃহত্তর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা ঐক্য ফাউন্ডেশন নিজেদেরকে অনেক বেশি সম্মানিত মনে করছি। আশা করছি আমাদের এ বন্ধন আরো দৃঢ় হবে।

রুনা লায়লা বলেন, যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।

Reneta

রেজওয়ানা চৌধুরী বলেন, সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।

অনুষ্ঠানে জানানো হয়, ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর কার্যক্রম। শিগগির জানিয়ে দেয়া হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অনুষ্ঠানে জানানো হয়, অন্যবার সেরাকণ্ঠে প্রতিযোগীদের বয়সভিত্তিক বাধ্যবাধকতা ছিলো, কিন্তু এই আয়োজনে যেকোনো বয়সের মানুষ আবেদন করতে পারবেন।

‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ নিয়ে ইজাজ খান স্বপন জানান, প্রতিভাবান শিল্পী খুঁজে বের করতে সেরাকণ্ঠের ঝুরি নেই। এরআগে ৬টি সিজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে এনে প্লাটফর্ম দিয়েছে চ্যানেল আই। ২০১৭ সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে সেরাকণ্ঠ’র আয়োজনটি স্বরূপে ফিরছে, এজন্য ঐক্য ডট কম ডট বিডি’কে ধন্যবাদ জানাই। এমন আয়োজনে তাদেরকে পাশে পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

এবারের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জানিয়ে প্রকল্প পরিচালক জানান, অন্যবারের তুলনায় এবারের আয়োজনটি আরও বিশাল পরিসরে হবে। যেহেতু বয়সের বাধ্যবাধকতা এবার নেই, ফলে প্রতিযোগীর সংখ্যা বাড়বে। তারউপর উত্তর আমেরিকা সহ বেশকিছু জায়গায় প্রথমবারের মতো ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ অংশ নিতে অডিশন পর্ব রাখা হচ্ছে। সেখান থেকেও প্রবাসী বাঙালিরা এই প্লাটফর্মে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। সবকিছু মিলিয়ে এবারের এই আয়োজনটি বেশ চ্যালেঞ্জিংই মনে করছি।

স্বপন জানান, দেশের প্রতিটা বিভাগীয় শহরে হবে অডিশন পর্ব। তৃণমূলের প্রতিভাবান শিল্পীদের খুঁজে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। এই প্লাটফর্মের জন্য সারা দেশের ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে। কারণ তারা জানে, এই প্লাটফর্মটি অথেনটিক। যারা বিচারক থাকেন তারা বাংলাদেশের প্রত্যেকেই কিংবদন্তী।

মূল পর্বে প্রধান বিচারক তিনজন। তারা হলেন কিংবদন্তী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ৪০টি অ্যাপিসোড আমরা পরিকল্পনা করেছি। তারমধ্যে একটি থাকবে গ্র্যান্ড ফিনালে।

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। সংবাদ সম্মেলনের পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ।

সংবাদ সম্মেলনে সংবাদপত্র নিয়ে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানটির সঙ্গে ঐক্যডটকমডটবিডি সংযুক্ত হওয়া এবং টাইটেল স্পন্সর হিসেবে অন্তর্ভুক্তিতে চ্যানেল আই কর্তৃপক্ষ ঐক্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায়।

ডিসেম্বর মাস থেকে নিয়মিতভাবে প্রচার হবে ঐক্যডটকমডটবিডি আজকের সংবাদপত্র অনুষ্ঠানটি। প্রচার হচ্ছে প্রতিদিন রাত ১২টা ১ মিনিটে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বিগত সেরাকণ্ঠের বিভিন্ন সিজনের বিজয়ী প্রতিযোগীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যডটকমডটবিডিচ্যানেল আই সেরাকণ্ঠফরিদুর রেজা সাগররুনা লায়লারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসামিনা চৌধুরীসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT