চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যডটকমডটবিডি’র আয়োজনে ‘ভার্চ্যুয়াল এমএসএমই উইক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ন ২৯, জুন ২০২২
অর্থনীতি
A A

আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২২ উপলক্ষে ঐক্যডটকমডটবিডি আয়োজন করেছে ‘ভার্চ্যুয়াল এমএসএমই উইক ২০২২’।

২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করছেন দেশের এমএসএমই উন্নয়নের অংশীদার উদ্যোক্তারা।

প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখানো হচ্ছে ঐক্য অনলাইন শপিংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ-এ। প্রতিদিন একটি নির্বাচিত বিষয় নিয়ে এ আলোচনা করা হচ্ছে। প্রথম দিন আলোচনা বিষয়বস্তু ছিল উদ্যোক্তার উদ্যোগের ডিজিটাল রূপান্তর।

আজ বুধবার দ্বিতীয় দিনের বিষয়বস্তু ছিল ব্যবসায় অর্থায়ন বা বিনিয়োগ-উদ্যোক্তার শক্তি ও অগ্রযাত্রা।

আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় দিন আলোচনার বিষয়বস্তু থাকবে প্রতিযোগিতামূলক বাজারে এমএসএমই উদ্যোক্তাদের অবস্থা এবং প্রতিদ্বন্দ্বিতা। এবং পরশু শুক্রবার শেষ দিনের আলোচনার বিষয়বস্তু থাকছে নারী উদ্যোক্তার নেতৃত্বে বিশ্ব এমএসএমইর অগ্রযাত্রা।

Reneta

আলোচক উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নের জন্য ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এমএসএমই) গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। স্বল্প পুঁজিতে, স্বল্প সময়ে অধিকসংখ্যক মানুষের কর্মসংস্থানের অনন্য প্রতিষ্ঠান হলো এমএসএমই।

মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের টেকসই উন্নয়ন ও অর্থনীতিতে এ খাতের অবদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৭ জুনকে ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস’ হিসাবে ঘোষণা করে। প্রতিবছর এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে সরকারি-বেসরকারিভাবে উদযাপন করা হয়। বাংলাদেশের এসএমই খাত উন্নয়নের শীর্ষ সংগঠন হিসাবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় প্রতিবছর এ দিবস উদযাপন হয়ে থাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যডটকমডটবিডি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT