চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতের যে আয়োজনটি দেখতে মুখিয়ে আছেন দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২২
বিনোদন
A A

দেশীয় সংগীতের পৃষ্ঠপোষকতা করতে ও সংগীতের নানা শাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে দীর্ঘদিন ধরেই কাজ করছে চ্যানেল আই। প্রতি বছর আয়োজন করে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। সম্প্রতি এই আয়োজনের ১৭তম আসর অনুষ্ঠিত হয়। এবার ধারণকৃত অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শক।

প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানান, শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক ধারণকৃত অনুষ্ঠানটি দেখতে পারবেন।

পদ্মা সেতুর পশ্চিম প্রান্তের শেখ রাসেল সেনানিবাসে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘ঐক্য ডটকম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’– পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট এর জমকালো আসর।

Banglabid

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৭তম আসর ছিল সংগীতাঙ্গনের তারকায় পরিপূর্ণ। সংগীত তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। এবারের আসরে রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী ও সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদানের ফাঁকে অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, নকিব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শফি মণ্ডল, হাবিব ওয়াহিদ, কোনাল, ইমরান, ঝিলিক, সাব্বির, অণিমা রায়, সায়রা রেজা, কিশোর এবং চ্যানেল আইয়ের বিভিন্ন সময়ের রিয়েলিটি শো সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গায়েনের শিল্পীরা।

গানের বাইরে বিভিন্ন গানের পরিবেশনায় অংশ নেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়াম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, দীঘি প্রমুখ। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৭তম আসরের সঞ্চালনায় ছিলেন অপু মাহফুজ ও সংগীতশিল্পী কোনাল।

Reneta

সংগীতের বিভিন্ন ক্ষেত্রে এ বছর কারা পুরস্কার পেয়েছেন, জানতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অণিমা রায়অভিনয়ইমরানকিশোরকুমার বিশ্বজিৎকোনালঝিলিকনকিব খানফাহমিদা নবীমমতাজমানাম আহমেদমোহাম্মদ খুরশীদ আলমরুনা লায়লারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশফি মণ্ডলশামা রহমানসংগীতসাবিনা ইয়াসমীনসাব্বিরসামিনা চৌধুরীসায়রা রেজাসিনেমাহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে এবার এগিয়ে ছেলেরা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT