চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার প্রকৃত মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

প্রতিষ্ঠার শুরু থেকেই হৃদয়ে বাংলাদেশ ও লাল সবুজ ধারণ করে চ্যানেল আই। প্রতিবছর জাতীয় দিবসগুলো নিজ উদ্যোগে পালন করে চ্যানেলটি। এবারের বিজয় দিবস উপলক্ষ্যে হলো না ব্যতিক্রম।

চ্যানেল আই চত্বর সেজে উঠে লাল-সবুজ রঙে। বিজয়ের ৫১ বছর পূর্তিতে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় থেকে চ্যানেল আই চেতনা চত্বরে ‘ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই বিজয় মেলা’ পাওয়ার্ড বাই আলোক হেলথ কেয়ার লিমিটেড- বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়।

অন্যান্যদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা।

নানা আয়োজনে পালিত এবারে বিজয়ের ১০জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আই কর্তৃপক্ষ। তখন জানানো হয়, প্রতি বছর ১০জন মুক্তিযোদ্ধাকে চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর মুক্তিযোদ্ধা ভাতা থেকে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে।

এবার ৫০ হাজার করে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা নবীন হোসেন, কিসলু, আলী আজগর, হাসিম উদ্দিন, ওবায়দুল ইসলাম, আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান। বাকি দুজন শাখাওয়াত পাটোয়ারি এবং হায়দার আলী খান নামে দুজন মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন।

মুকিত মজুমদার বাবু প্রত্যেকের হাতে এই সম্মাননা তুলে দেন। তিনি বলেন, যেসব মুক্তিযোদ্ধারা কিছুটা সমস্যায় আছেন, বেছে বেছে তাদের হাতে ৫০ হাজার করে টাকা দেয়ার ছোট্ট প্রয়াস নিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন এটা প্রতিবছর কন্টিনিউ করতে পারি।

Reneta

চ্যানেল আই পরিচালনা পরিষদের এই সদস্য আরও বলেন, আমাদের এই বিজয় অনেক দুঃখ বেদনার মধ্য দিয়ে এসেছে। ৭১ সালে আমরা অনেক সহযোদ্ধা মা বোনদের হারিয়েছি। তাদের সবসময় স্মরণ করে থাকি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা গর্বের বাংলাদেশ পেয়েছি। দেশকে ভালোবেসে আমরা আগামীতে আরও অনেককিছু দিতে চাই। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মামুন বলেন, এইদিনেই বাঙালির কাছে পাক সেনারা পরাজয় বরণ করে। তাই আজ আমাদের সকলের আনন্দের দিন। শুধু শুভেচ্ছা বিনিময় করলেই দিনটি যথার্থ হবে না, স্বাধীনতার প্রকৃত মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হবে। আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে অন্তর্নিহিত তাৎপর্য জানাতে হবে। তাদের মাধ্যমে যুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল্যবোধ অটুট থাকুক।

বিজয় মেলায় ৫২টি লাল সবুজ বেলুন ও সাদা কবুতর উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান,  আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমাস হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আবদুল মান্নান চৌধুরী, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রস্তাবক ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেলসহ অনেকে।

‘ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই বিজয় মেলা’য় এবারের আয়োজনের মধ্যে ছিল নৃত্যপরিবেশনা, গান পরিবেশনা ও চিত্রংকন প্রতিযোগিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যডটকমডটবিডিবিজয় মেলামুক্তিযুদ্ধলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT