অর্থনীতি

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তাদের কলম বিরতি

নেতৃস্থানীয় কর্মকর্তারা এনবিআর বিলুপ্তির প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তির উদ্যোগ এবং সদ্য জারি হওয়া ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ বাতিলের দাবিতে তিন দিনের কলম বিরতির ডাক দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’

রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার ১৩ মে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শুল্ক ও আয়কর কর্মকর্তারা।

তারা বলেন, দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের সব দপ্তরে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকােল ৩টা পর্যন্ত এ বিরতি চলবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ মে সোমবার গভীর রাতে সরকার একটি গেজেট জারি করে নতুন একটি অধ্যাদেশ কার্যকর করে—যার মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ সৃষ্টি করা হয়। এই অধ্যাদেশের মাধ্যমে এনবিআরের দায়িত্ব ও কাঠামো কার্যত পুনর্গঠন করা হয়েছে।

বিষয়:অধ্যাদেশ এনবিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…