বিনোদন

স্থগিত নয়, বাতিল হল জেমস-আজমতের কনসার্ট

দুই কিংবদন্তী গায়ক এক মঞ্চে গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই জনপ্রিয় কিংবদন্তী গায়ক একসঙ্গে মঞ্চে পারফর্ম করছেন, উজ্জ্বল লাল ব্যাকড্রপের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হওয়ার কথা ছিলো ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট! সব আয়োজন ছিলো চূড়ান্ত! এমনকি এই কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় আসেন পাকিস্তানি শিল্পী আলী আজমত।

কিন্তু কনসার্টের দিন শুক্রবার সকালে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন বাজের পক্ষ থেকে এলো দুঃসংবাদ! জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে।

পরে আয়োজকদের সাথে যোগাযোগ করা হলে, তারা জানান যে খুব শিগগির অন্য ভেন্যুতে এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছেন। এ বিষয়ে বিস্তারিত বিবৃতি আকারে দেয়ার কথাও জানান।

কিন্তু সেটি হচ্ছে। শুক্রবার রাত ১১টার দিকে এক বিবৃতি অ্যাসেন কমিউনিকেশন থেকে কনসার্টটি বাতিল হওয়ার কথা জানানো হয়। বিবৃতিতে আয়োজকরা জানান, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৪ নভেম্বর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া “লেজেন্ড লাইভ ইন ঢাকা: আলী আজমত x নগরবাউল জেমস” কনসার্টটি বাতিল করা হয়েছে।

কারণ হিসেবে ওই বিবৃতিতে আয়োজকরা বলেন, দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে আমাদের পক্ষে দর্শক, স্পনসর, পার্টনার এবং টিকিটধারীদের জন্য একটি নিরাপদ ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এতে যে হতাশা বা অসুবিধা সৃষ্টি হবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

“দেশের পরিস্থিতি স্থিতিশীল হলে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই আমরা নতুন তারিখে অনুষ্ঠানটি আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছি।” এসময় টিকেট রিফান্ড নিয়ে আয়োজকরা বলেন,“রিফান্ড সংক্রান্ত তথ্য ও ভবিষ্যৎ আপডেট শিগরই আমাদের অফিসিয়াল চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে।”

বিষয়:অ্যাসেন গ্রুপআলী আজমতকনসার্টজেমসপাকিস্তানলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…