চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত দিনের ঈদ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ০১, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দীর্ঘ সাত দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। ছুটি শেষে আজ থেকে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারেও নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১ জুন) সোমবার ছুটি শেষে রাজধানীসহ সারা দেশে কর্মব্যস্ততা ফিরে আসায় অফিসপাড়া, আদালত এলাকা এবং আর্থিক প্রতিষ্ঠানে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ ছিল। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ছুটি শেষে সোমবার থেকে সব অফিস-আদালত খুলেছে।

একইসঙ্গে দেশের সব ব্যাংকেও স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। ঈদের আগে প্রয়োজনীয় আর্থিক সেবা নিশ্চিত করতে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও আজ থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেনও শুরু হয়েছে।

তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের সুবিধার্থে গত ২৫ ও ২৬ মে শিল্পাঞ্চলভিত্তিক কয়েকটি ব্যাংক শাখা খোলা রাখা হয়েছিল। এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতেও সীমিত সেবা চালু ছিল।

ঈদের দীর্ঘ ছুটির আগে কর্মদিবস সমন্বয়ের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রোববার সরকারি অফিস, আদালত এবং ব্যাংকের শাখাগুলো খোলা রাখা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আজহাছুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

পানামার জালে ৬ গোল দিয়ে বিশ্বকাপ মুখী ছন্দে ফিরল ব্রাজিল

জুন ১, ২০২৬

জলবায়ুজনিত অভিবাসন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ-আইওএম আলোচনা

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর 

জুন ১, ২০২৬

রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

জুন ১, ২০২৬

সাত দিনের ঈদ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT