বাংলাদেশ

সরকারি ও আধা-সরকারি সব অফিস আবার আগের সময়ে

সরকারি ও আধা-সরকারি সব অফিস আবার আগের সময়ে

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আজ থেকে আগের অফিস সূচিতে ফিরেছে। শীতকাল সামনে রেখে নতুন সময়সূচি ঘোষণা করে সরকার।

সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল চারটায়। এছাড়া ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৩ আগস্ট অফিস সূচি এগিয়ে এনেছিল সরকার। শীতের কারণে অফিসের সূচি আবার পিছিয়ে দেয়া হয়েছে।

বিষয়:অফিস সূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…