চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে আপত্তিকর পোস্ট: যুবকের ৩ বছরের জেল

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
৮:২২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
জনপদ, লক্ষ্মীপুর
A A
প্রধানমন্ত্রীকে আপত্তিকর পোস্টের প্রতিবাদে যুবকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোস্ট করায় ফারুক হোসেন (৩৪) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২৭ নভেম্বর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

ফারুক রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের আপত্তিকর ছবি ফেসবুক টিকটকে ছবি পোস্ট দিয়ে কটূক্তি করেছেন ফারুক নামের ওই যুবক। অভিযোগটি আদালতে প্রমাণ হওয়ায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়ে রায় ঘোষণা করেন আদালত। এ সময় ফারুক আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক।

মামলা সূত্রে জানা যায়, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম (৪৫) বাদী হয়ে রামগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপরই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ট্যাগ: লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতশেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার করণের ছবির প্রধান চরিত্রে সালমান

পরবর্তী

মেনসার সর্বকনিষ্ঠ সদস্য ২ বছরের ইসলা

পরবর্তী
২ বছরের ইসলা গর্বিতভাবে গিনেস রেকর্ডের সার্টিফিকেট দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেনসার সর্বকনিষ্ঠ সদস্য ২ বছরের ইসলা

ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির ফুটবল দল মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ফ্রান্স

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT