চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওড়িশা রেল দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শনে মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মোদি ও অন্যান্য কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

তিনি আজ শনিবার বালাসোরে বাহানগা বাজার রেল স্টেশনের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলার সময় এই কথা বলেন।

এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মোদি। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনায় আহত এবং মৃতদের পরিবারের পাশে থাকবে সরকার। তাদের সবরকম সাহায্য করা হবে।

Banglabid

বালাসোরের হাসপাতালে আহতদের সঙ্গে কথাবার্তার পর মোদি বলেন, অনেক রাজ্যের নাগরিক এই দুর্ঘটনায় কিছু না কিছু হারিয়েছেন। মৃত্যুর ঘটনায় মন বিচলিত হয়ে উঠেছে। যারা আহত হয়েছেন, তারা যাতে দ্রুত সেরে ওঠেন, সেজন্য সব ধরণের চেষ্টা করবে সরকার।

মোদি বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার দিকে নজর রেখেছে সরকার। যাবতীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। দোষীরা রেহাই পাবে না। সেইসঙ্গে ওড়িশা সরকার ও স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন মোদি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে করমণ্ডল যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় এবং একই সময় যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট আরেকটি ট্রেন লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়। তিন ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৮০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৯০০ জনেরও বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওড়িশায় রেল দুর্ঘটনারেল দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাথুরুসিংহে ফেরার পরই টেস্টের দল ঘোষণা

পরবর্তী

কয়লা আমদানি করতে আরও ২৫ দিন লাগবে: নসরুল হামিদ

পরবর্তী
নসরুল হামিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে কয়লা আমদানি পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়লা আমদানি করতে আরও ২৫ দিন লাগবে: নসরুল হামিদ

ভারতে ট্রেন দুর্ঘটনায় আহত বাংলাদেশি ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ট্রেন দুর্ঘটনায় ২ বাংলাদেশি আহত

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT