চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন গায়ক অভিজিৎ মজুমদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত ওড়িয়া সঙ্গীত পরিচালক ও গায়ক অভিজিৎ মজুমদার। রবিবার ২৫ জানুয়ারি সকালে ভুবনেশ্বরের এইমস হসপিটালে মৃত্যু হয়েছে তার। তার মৃত্যুতে শোকের ছায়া ওড়িয়া সঙ্গীত জগতে।

মাত্র ৫৪ বছর বয়সে শিল্পীর প্রয়াণ মেনে নিতে পারছেন না অনুরাগীরা। শিল্পীর মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘সিনেমা, সঙ্গীত এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এক গভীর শূন্যতা তৈরি হলো।’

শিল্পীর ঘনিষ্ঠ সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বর মাস থেকেই ভুবনেশ্বরের এইমস-এ ভর্তি ছিলেন তিনি। প্রথমে কোমায় চলে গিয়েছিলেন তিনি। পরে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। হাসপাতালে ভর্তির মাস দুয়েক পরে শারীরিক অবস্থার উন্নতিও হয় গায়কের। হাসপাতাল সূত্রে খবর, স্নায়ু, নিউমোনিয়া ছাড়াও লিভারের সমস্যা ছিল তার। এছাড়াও পুষ্টির ঘাটতি এবং রক্তজনিত সমস্যা ছিল।

১৯৯১ সালে ওড়িয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন গায়ক। ৭০০-এর বেশি গান লিখেছেন তিনি। ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’-এর মতো ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। ‘পাগলু’ তার শেষ কাজ। এ বছরই ছবি মুক্তি পাওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিজিৎ মজুমদারওড়িয়া সঙ্গীত জগতওড়িয়া সঙ্গীত পরিচালক ও গায়ক
শেয়ারTweetPin1

সর্বশেষ

সেমিতে নেপালের বিপক্ষে জোড়া গোল করতে চান রোনান

মার্চ ৩০, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT