চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ব্রুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য আগস্টে ১৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল ইংল্যান্ড। সেখানে বাদ পড়েছিলেন হ্যারি ব্রুক ও বেন ডাকেট। এবার ক্রিকেটের সবচেয়ে বড় আসরটির জন্য চূড়ান্ত দল দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জস বাটলারের নেতৃত্বে দলে ফিরেছেন ব্রুক।

পিঠের চোটে নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারেননি প্রাথমিক দলে থাকা জেসন রয়। খেলতে পারবেন না বিশ্বকাপেও। তার জায়গায় হ্যারি ব্রুককে অন্তর্ভূক্ত করেছে ইসিবি। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন গাস অ্যাটকিনসন।

ভারত বিশ্বকাপের জন্য রোববার দেয়া ১৫ সদস্যের দলে ছয় পেসার নিয়েছে ইংল্যান্ড, যার মধ্যে চারজনই পেস বোলিং অলরাউন্ডার। বেন স্টোকস দলে থাকলেও তিনি বোলিং করবেন কি না, তা নিশ্চিত নয়। সর্বশেষ বিশ্বকাপে খেলা মার্ক উড, ক্রিস ওকসের সঙ্গে আছেন স্যাম কারান, রিচ টপলি ও গাস অ্যাটকিনসন। বিশ্বকাপে তাদের কেউ চোটে পড়লে শেষের দিকে জফরা আর্চার দলে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক লুক রাইট।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডইসিবিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাটলারবিশ্বকাপব্রুকভারতরয়লিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানের ‘মানসিক খেলায়’ জড়াবে না আনচেলত্তির ব্রাজিল

জুন ২৯, ২০২৬

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT