চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের ৪৫০ টপকাতে নেমে ৬৫ রানে অলআউট হবে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা নামতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের। প্রায় দেড় মাসের মহাযজ্ঞ শেষে বাকী আছে ফাইনাল। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার মঞ্চে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ফাইনালে যে এই দুই দলই লড়বে তা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। এমনকি ফাইনালে কে কত রান করবে সেটিরও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।

চলতি বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ। মে মাসে ফ্রাঞ্চাইজি দলটির একটা পডকাস্ট অনুষ্ঠানে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্শ। সেখানে বলেছিলেন, অস্ট্রেলিয়া ৩৮৫ রানে জিতবে।

‘টুর্নামেন্টে অস্ট্রেলিয়া অপরাজিত দল থাকবে এবং ভারতের বিপক্ষে ফাইনালে জিতবে। আমরা দুই উইকেট হারিয়ে ৪৫০ রান করবো এবং ভারত ৬৫ রানেই অলআউট হয়ে যাবে।’

মিচেল মার্শের ফাইনালের দল দুটি ঠিক থাকলেও অপরাজিত দল হিসেবে ফাইনালে পৌঁছাতে পারেনি অজিরা। আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচে হেরেছিল তারা। অন্যদিকে অপরাজিত থেকেই ফাইনালে ওঠেছে ভারত।

সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে। অন্যদিকে ভারত জিতেছে দুইবার ১৯৮৩ ও ২০১১ সালে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে নিজেদের তৃতীয় শিরোপা অর্জন করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিরা দুই উইকেটে ৩৫৯ করেছিল। ভারত ২৩৪ রানে অলআউট হয়ে শিরোপা বঞ্চিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডফাইনালভারতমার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT