চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষের জন্য বিশ্বকাপকে ঐতিহাসিক করতে চাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ন ২৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট ইতিহাসের আরেকটি স্মরণীয় জয়ের দেখা পাওয়ায় আনন্দে ভাসছে আফগানিস্তান। টানা ৭ ম্যাচে হারের পর অবশেষে ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ রাঙিয়ে দিয়েছে হাসমতউল্লাহ শহিদীর দল।

পাঁচ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে আফগানরা ছয় নম্বরে উঠে এসেছে। চমক দেখিয়ে যাওয়ার দলের প্রত্যেক খেলোয়াড়ের টুর্নামেন্টে ভালো করার বিশ্বাস ছিল বলেই জানালেন দলটির অধিনায়ক শহিদী। একইসঙ্গে দিলেন, বিশ্বকাপকে ঐতিহাসিক করার ঘোষণা।

‘টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম, আমরা আমাদের দেশের মানুষের জন্য এই টুর্নামেন্টটিকে ঐতিহাসিক করতে চাই। প্রথমে ইংল্যান্ড ছিল, আজ পাকিস্তান। বাকি ম্যাচগুলোর জন্য অপেক্ষা করছি।’

২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আফগানিস্তান। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই প্রতিপক্ষের জয়ের পর আফগান অধিনায়ক নিজ দলের ক্রিকেটের অগ্রগতির কথাও তুলে ধরেন।

‘এই জয়ের স্বাদ চমৎকার। আমরা যেভাবে তাড়া করেছি, তা খুবই পেশাদার ছিল। গত কয়েক বছর ধরে আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলছি। আমরা যখন এশিয়া কাপ খেলছিলাম, তখন বিশ্বাসটা ছিল।’

এদিকে, ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ডও বাবর আজমের দলের সঙ্গে গড়েছে আফগানিস্তান। এর আগে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় তারা জিতেছিল। এবার পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় দলটি করেছে ২৮৬ রান।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানলিড স্পোর্টসশহিদী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT