চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপটা ভালো কাটছে না বাংলাদেশের। ছয়টি ম্যাচ খেলে হেরেছে পাঁচটিতে। এতে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে টিম টাইগার্স। হাতে রয়েছে কেবল তিনটি ম্যাচ। ফলে শঙ্কা হয়ে দাঁড়িয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র ২০২৫ আসরে খেলার যোগ্যতা অর্জন নিয়ে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটিতে খেলতে হলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। অবশ্য যে কোনো মূল্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ছয় ম্যাচের টানা পাঁচটিতে হেরে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের নয়ে আছে টাইগাররা। শেষ তিন ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। টেবিলের আটে যেতে হলে অন্তত দুটি ম্যাচে জিততে হবে সাকিবদের। যা অবশ্য কঠিনও বটে।

সমীকরণ মেলানো কঠিন হলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বড় কিছুই করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে ম্যাচ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক। সাকিব জানিয়েছেন, যে কোনো ভাবে ২০২৫ সালে হতে যাওয়া আসরটিতে খেলতে চায় টিম টাইগার্স।

‘আমার বলার কিছু নেই। গোটা দলই কথা বলছে আমাদের কী করা প্রয়োজন। আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা, এজন্য আমাদের কাছে জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।’

‘অবশ্যই। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা লক্ষ্য। তবে কত উপরের দিকে শেষ করা যায় সেটাও তো একটা লক্ষ্য। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে করতে পারিনি। তবে এখান থেকেও যদি যে কয়টা ম্যাচ আছে ভালোভাবে খেলতে পারি, ভালো ফলাফল আসে, তাহলে হয়ত স্বস্তি নিয়ে ফিরতে পারব। তখন রিফ্লেক্ট করতে পারব কি কি করলে ব্যাটার হত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT