চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুঁড়িয়ে দেড়শ পার করে থামল লঙ্কানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দুদলের সামনে দুই সমীকরণ। সেমিতে যেতে নিউজিল্যান্ডের জয়ের বিকল্প নেই, লঙ্কানদেরও জেতা প্রয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে কোয়ালিফাই নিশ্চিতের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচে কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানবাহিনী। শেষদিকে মাহেশ থিকসানার লড়াকু ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিয়ে থেমেছে শ্রীলঙ্কা।

বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

শুরুতেই পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার কুশল পেরেরা একপ্রান্ত আগলে রাখলেও নবম ওভারে দলীয় ৭০ রানে আরও ৩ ব্যাটার হারায় দলটি। ব্যাটে আলো ছড়ানোর আগেই ফিরে যান কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আশালঙ্কা।

পরের ওভারে ফিরে যান কুশল পেরেরা। নয়টি চার ও দুটি ছক্কায় ২৮ বলে ৫১ রান করে ফাগুর্সনের শিকার হন।

৭০ রানে ৫ ব্যাটার হারানোর পর অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩৪ রানের জুটি গড়ে শতরান পার করেন। ১৭তম ওভারে ম্যাথুজ ফিরে যান ২৭ বলে ১৬ রান করে স্যান্টনারের শিকার হয়ে। এক ওভার পরই স্যান্টনারের দ্বিতীয় শিকার হন সিলভা। ফিরে যান ২৪ বলে ১৯ রানে।

২৪তম ওভারে দলীয় ১১৩ রানে অষ্টম ব্যাটার হারায় শ্রীলঙ্কা। চামিকা করুণারত্নেকে ফেরান ফার্গুসন। ৩৩তম ওভারে দলীয় ১২৮ রানে দুশমন্থ চামিরাকে ফেরান রাচিন রবীন্দ্র।

Reneta

পরে মাহেশ থিকসানার ধৈর্যশীল ব্যাটিংয়ে দেড়শো পার করে লঙ্কান দল। ৪৭তম ওভারে দিলশান মাদুশঙ্কাকে ফিরিয়ে লঙ্কানদের গুটিয়ে দেন রাচিন রবীন্দ্র। ৪৮ বলে ১৯ রান করেন মাদুশঙ্কা। ৯১ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন থিকসানা।

কিউইদের হয়ে তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। লোকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার নেন দুটি করে। টিম সাউদি নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডপেরেরাবোল্টমেন্ডিসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT