নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু টাইগার-কিউই লড়াই।
টাইগারদের একাদশে এসেছে একটি পরিবর্তন। শেখ মেহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস-২ খেলা সম্প্রচার করবে। অনলাইনে ম্যাচ দেখাবে র্যাবিটহোল। বাংলাদেশ বেতার ও রেডিও ভূমি খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।








