চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোম সিরিজে স্পোর্টিং উইকেট চাচ্ছেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গেলেও হতাশায় শেষ হয়েছে বাংলাদেশের। আসরজুড়েই ছিল টাইগার ব্যাটারদের ব্যর্থতা। কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনশ পার করতে পেরেছে বাংলাদেশ। লো স্কোরিং উইকেটে নিয়মিত খেলে যাওয়া কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। এমনটা মানছেন অবশ্য নাজমুল হোসেন শান্ত নিজেও। এমন ব্যর্থতা এড়াতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই বলেই মনে করেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন শান্ত।

স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই জানিয়ে শান্ত বলেছেন, ‘সবাই তো দেখলাম আমরা কী অবস্থায় আছি। আমরা যত খারাপ ব্যাট করেছি, অত খারাপ দল কিন্তু না। প্রস্তুতি ঠিক ছিল, ফল আসেনি। এটাই আশা করব, আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলার চেষ্টা করব ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি হোক, প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়।’

‘তাহলে বোলাররাও বুঝতে পারবে যে ভালো উইকেটে কীভাবে তিনশ রান ডিফেন্ড করতে পারব। আমি আশা করি, ক্রিকেট বোর্ড অবশ্যই এ নিয়ে চিন্তা করেছে। তেমন উইকেটই (সামনে) দেয়া হবে আশা করছি।’

বিশ্বকাপে নয়টি ম্যাচের সাতটিতেই হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কার সাথে জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT