চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাংলাদেশের কার্যত নিভে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আট নম্বর স্থানে সাকিব আল হাসানের দলের থাকতেই হবে। এবার সমীকরণের মারপ্যাঁচে শেষ চারে যাওয়ার পথ থেকে ছিটকে না যাওয়া পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।

কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে। মাঠে ব্যাট-বলের লড়াইয়ের আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনে এবং রাতে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির ন্যূনতম সম্ভাবনা দিনের বেলায় শতকরা ৫ শতাংশ এবং রাতে ৪ শতাংশ। বাতাসের আর্দ্রতা দিনে থাকবে প্রায় ৬০ শতাংশ থাকবে, রাতে সেটি ধীরে ধীরে ৭৫ শতাংশে বৃদ্ধি পেতে পারে।

ইডেন গার্ডেন্সের পিচটির গড় রান ২৩৬। প্রথম ইনিংসের গড় মোট ২৪১ ও দ্বিতীয় ইনিংসে ২০৩ রান। এই স্টেডিয়ামে রেকর্ড স্কোর ৫ উইকেটে ৪০৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সেই রানের পাহাড় গড়েছিল ভারত। তবে গত শনিবার বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচটি ছিল লো-স্কোরিং। আগে ব্যাট করা ডাচরা ২২৯ রান করার পর হাথুরুসিংহের শিষ্যরা ১৪২ রানেই গুঁটিয়ে যায়।

ফাস্ট বোলারদের খেলার প্রথম দিকে প্রভাব বিস্তারের সুযোগ থাকে। নতুন বলের পেসাররা পান গতি। খেলা যতো গড়াবে, ব্যাটিং করাটা ততো সহজ হবে। শুরুর দিকে ব্যাটারদের রিস্থিতির সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। পিচ থেকে স্পিনাররাও কিছু সহায়তা পাবেন ও খেলার শেষদিকে তারাই রাখতে পারেন বড় ভূমিকা।

আসরে ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া বাংলাদেশ ২ পয়েন্ট টেবিলের নয় নম্বরে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়াইডেন গার্ডেন্সওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকলকাতাপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ জেতাই কেবল লক্ষ্য: নেপাল কোচ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা, কমল তেলের দাম

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে নেমে এসেছে স্থবিরতা

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে শেষবারের মতো ভোলায় পৌঁছেছেন তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT