চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ের দিকে নিচ্ছেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে বিশ্বকাপের নিজেদের প্রথম দুই ম্যাচে ছিলেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ ম্যাচে ফিরেই ফিফটি পূর্ণ করেছেন কিউই টপঅর্ডার ব্যাটার। তার দৃঢ় ব্যাটিংয়ে সহজ জয়ের দিকে হাটছে নিউজিল্যান্ড।

২৯তম ওভারের দ্বিতীয় বলে ফিফটি পূর্ণ করেন উইলিয়ামসন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৭ বলে ৫৯ রান করেছেন কিউই অধিনায়ক। ২১ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন ড্যারিল মিচেল।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯ উইকেটে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেটে ১৪৬ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। তবে বল হাতে শুরুটা দারুণ ছিল টাইগার পেসারদের। শুরুতে তুলে নিয়েছেন উইকেটও। তবে দেখেশুনেই লক্ষ্য তাড়ার পথে হাঁটছে নিউজিল্যান্ড।

বল হাতে দুর্দান্ত শুরু পেয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারে উইকেট তুলে নেন মোস্তাফিজ। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাচিন রবীন্দ্র।

টাইগার বোলারদের মোকাবেলায় পাওয়ার প্লেতে সংগ্রাম করতে হয়েছিল ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনকে। পাওয়ার প্লে’র দশ ওভারে ৩৭ রান তোলেন দুই কিউই ব্যাটার।

Reneta

এরপর থেকে অবশ্য দেখেশুনেই রান তুলছিলেন কনওয়ে ও উইলিয়ামসন। ২১তম ওভারের প্রথম বলে দলীয় ৯২ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন ডেভন কনওয়ে। সাকিবের শিকার হওয়ার আগে করেছেন ৫৯ বলে ৪৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবাংলাদেশমুশফিকসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যাবে যেসব সুবিধা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT