চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরু-সুজনের রিপোর্টের অপেক্ষায় বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৩ বিশ্বকাপে ভরাডুবির পর গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। এবারও প্রয়োজন হলে কমিটি গঠন করা হবে বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ২০২৩ বিশ্বকাপে ভরাডুবির পেছনে বোর্ডেরও দায় আছে বলে স্বীকার করলেন তিনি।

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারতে খেলতে গিয়ে মাত্র দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। দেশে ফিরে এসেছে গত ১২ নভেম্বর। ছয় দিন কেটে গেলেও এখনো বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খোলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আজ এক সংবাদ সম্মেলনে নিজেদের দায় স্বীকার করে নিলেন বিসিবি পরিচালক। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এসে জালাল ইউনুস বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবে বলেছে। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’

চলতি মাসের শেষে বোর্ড মিটিংয়ে সে রিপোর্ট নিয়ে আলোচনা করবেন পরিচালকরা। আলোচনার পর প্রয়োজন মনে করলে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জালাল।

‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। অবশ্যই, টিম খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, এটাতো আমরা স্বীকার করে নিয়েছি।’

‘আপনারাও জানেন এ ধরণের ফল যে হবে, আমরা প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল, সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসুজনহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT