চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওই ছয়টা মারতে চাননি ম্যাচসেরা লোকেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ০৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা অনেকদিন মনে রাখবেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। অল্প রান তাড়া করতে নেমে টপঅর্ডারের তিন ব্যাটার শূন্য হাতে ফিরলে কোহলিকে নিয়ে হাল ধরেন ডানহাতি ব্যাটার। অজিদের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন ৩১ বর্ষী রাহুল। ম্যাচ জিতলেও বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা তার মন পোড়াতে পারে বহুদিন।

শেষে জয়ের জন্য যখন ভারতের দরকার ছিল ৫ রান। সেঞ্চুরি পেতে রাহুলের দরকার ৯। এমন বাস্তবতায় চেয়েছিলেন প্রথমে চার মেরে পরে একটি ছক্কায় দলের জয়সহ নিজের সপ্তম সেঞ্চুরিটা তুলে নিতে। কিন্তু বলে জোড়ে আঘাত করলে সেটি ছয়ই হয়ে যায়। তাতে টিম ইন্ডিয়া জয় নিশ্চিত হয়। আর রাহুল অপরাজিত থাকেন ৯৭ রানে।

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে সেই আক্ষেপটা আর চাপা দেননি লোকেশ রাহুল। পুরস্কারের মঞ্চে ইয়ান বিশপকে বলেছেন, ‘কীভাবে আমি সেঞ্চুরিটা পাবো ওই সময় সেই হিসাবটাই করছিলাম। শেষ শটটা আমি খুব ভালোভাবেই আঘাত করি। চেয়েছিলাম ওই বলটা চার হোক, তাহলে পরে আরও একটি বল খেলার সুযোগ পেতাম। কিন্তু সেটি ছয় হয়ে যায়। পরের শটে ছক্কা হলেই হতো। আশা করি পরে কখনও সেঞ্চুরি পেয়ে যাবো।’

রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় বোলারদের তোপে ১৯৯ রানে থামেন তারা। জবাবে ৪১.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

ট্যাগ: আস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ নেতাকর্মী: টিআইবি

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ২, ২০২৬

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

ফেব্রুয়ারি ২, ২০২৬
ফাইল ছবি

সরকারি ব্যাংকগুলো ঋণ দিতে সক্ষম হলেও আদায়ে দুর্বল: গভর্নর

ফেব্রুয়ারি ২, ২০২৬
কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT