চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন ভবিষ্যৎ বলে দিলেন, হবে ২০১৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে আসেন শচীন টেন্ডুলকার। এবারের আসরে তাকে গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে আইসিসি। মাস্টার ব্লাস্টার নতুন করে শিরোনাম হলেন ঘরের মাঠের বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে। আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে সেমির চার দেশের নাম জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি।

শচীন এমন চার দল নিয়ে বাজি ধরেছেন, যারা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও ছিল সেমিফাইনালিস্ট। স্বাগতিক ভারতকে রাখার পাশাপাশি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডকে চারে রেখেছেন শচীন। অন্য দলটি অস্ট্রেলিয়া।

২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন শচীন। তার বিশ্বাস, সেমিতে ওঠা দেশগুলোর মধ্যে নিশ্চিতভাবেই থাকবে টিম ইন্ডিয়া। বলেছেন, ‘কোনো সন্দেহ ছাড়াই ভারত। আমাদের একটি খুব ভালো ও ভারসাম্যপূর্ণ দল রয়েছে।’

ভারতের পর অজিরা শেষ চারে খেলার প্রসঙ্গে যুক্তিতে ৫০ বর্ষী সাবেকের ভাষ্য, ‘অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি মনে করি, তাদের একটি ভারসাম্যপূর্ণ দল রয়েছে।’

‘আমি তৃতীয় দলটির নাম বলবো ইংল্যান্ড। আবারো অনেক শক্তিশালী দল। অভিজ্ঞতা ও কিছু নতুন মুখের সমন্বয় আছে।’

বিশ্বচ্যাম্পিয়নদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করা নিউজিল্যান্ডকে শেষ চারে রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক।

Reneta

শচীন অকপটেই বলেছেন, ‘আমার বেছে নেয়া চতুর্থ দল হবে নিউজিল্যান্ড। তারা ২০১৫ এবং ২০১৯ সালে ফাইনাল খেলেছে। যদি তাদের ট্র্যাক রেকর্ড দেখেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড সবসময়ই ভালো করেছে এবং আমি তাদের সেমিফাইনালে যেতে দেখছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT