চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশ হতে মানা সাকিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে বাংলাদেশ দলের যাচ্ছেতাই পারফরম্যান্স, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও হার। এরপর বিশ্বকাপের সেমিফাইনালে খেলার প্রত্যয়ে ভারতে এসে চার ম্যাচের মধ্যে টানা তিন ম্যাচেই হেরেছে টিম টাইগার্স। তবে এখনও টাইগারদের সেমিফাইনালে খেলার ‘খুব ভালো সুযোগ’ আছে বলে মনে করছেন সাকিব আল হাসান। সে জন্য সমর্থকদের হতাশ হতে মানা করেছেন টাইগার অধিনায়ক। 

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন সাকিব। বলেছেন, ‘এখনও খুব ভালো সুযোগ আছে আমাদের।’

‘এখনও সম্ভাবনা আছে (সেমিফাইনাল খেলার)। আমি যেটা বললাম, আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। কাগজে-কলমে যদি আপনি দেখেন, এখনও খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না, শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।’

বাংলাদেশের জন্য মুম্বাইয়ের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সাকিব আল হাসানও জানেন সেটি। বলেছেন, ‘স্বাভাবিকভাবেই ভালো খেলতে হবে, সাউথ আফ্রিকা ৪টির ৩টি জিতেছে, ওরা ভালো অবস্থানে আছে। এটার মানে এই না যে সব শেষ। ৫টি ম্যাচ বাকী আছে, কাল অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থায় নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতাসকিনবাংলাদেশমুম্বাইলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT