চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সূচিতে বড় রদবদল, বাংলাদেশের তিন ম্যাচে পরিবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বড় রদবদল এসেছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচিতে। টুর্নামেন্টের প্রাথমিক পর্বের নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে তিনটি ম্যাচই বাংলাদেশের। সেই সঙ্গে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটিরও নতুন সময় নির্ধারণ হয়েছে।

গত ২৮ জুন বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি। সূচিতে সমস্যা হয়ে দাঁড়ায় ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে। ১৫ অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল হাইভোল্টেজ ম্যাচটির। এদিন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির প্রথমদিন হওয়াতে সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি আরও ৮টি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। বুধবার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

১৫ অক্টোবর আহমেদাবাদে হতে যাওয়া ভারত-পাকিস্তানের ম্যাচটি একদিন আগে অর্থাৎ, ১৪ অক্টোবর একই ভেন্যুতে দুপুর ২টা ৩০ মিনিটে গড়াবে। যে কারণে ১৪ অক্টোবর একই সময়ে হতে যাওয়া আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি একদিন পর ১৫ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লিতে গড়াবে।

এদিকে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। ১০ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি দিবারাত্রি হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। একইদিন সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

১৪ অক্টোবর চেন্নাইতে সকাল ১১টায় হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে কয়েক ঘণ্টা। অর্থাৎ, ১৩ অক্টোবর একই মাঠে দিবারাত্রির ম্যাচে লড়বে টাইগার বাহিনী। ১২ নভেম্বর পুনেতে হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিবর্তিত হয়ে এসেছে একদিন আগে, অর্থাৎ ১১ নভেম্বর সকাল ১১টায় অজি বাহিনীর মুখোমুখি হবে সাকিব-লিটনরা।

এছাড়া হায়দরাবাদে হতে যাওয়া শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচটি ১২ অক্টোবর থেকে এগিয়ে আনা হয়েছে দুইদিন। ১০ অক্টোবর গড়াবে ম্যাচটি। ১২ অক্টোবর লক্ষ্ণৌতে দক্ষিণ-আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি একদিন পিছিয়ে গড়াবে ১৩ অক্টোবর।

Reneta

১২ নভেম্বর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটির পাশাপাশি ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল। সেখানেও এসেছে পরিবর্তন। একদিন এগিয়ে আনা হয়েছে ম্যাচ দুটিকে। ১১ নভেম্বর সকাল ১১টায় গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ। আর কলকাতায় পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচটি গড়াবে দুপুর আড়াইটায়।

প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি খেলবে ভারত। ১১ নভেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের ম্যাচটি হওয়ার কথা থাকলে তা গড়াচ্ছে ১২ নভেম্বর। বেঙ্গালুরুতে দিবারাত্রির ম্যাচে লড়বে ভারত-নেদারল্যান্ডস।

৯ ম্যাচে পরিবর্তন আসলেও সেমিফাইনাল ও ফাইনালে কোনো পরিবর্তন আসেনি। ৫ অক্টোবর নির্ধারিত ম্যাচ দিয়ে শুরু হবে আসর আর ১৯ নভেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে বিশ্বকাপের।

একনজরে বাংলাদেশের ম্যাচগুলোর পরিবর্তিত সূচি:
বাংলাদেশ-ইংল্যান্ড বাংলাদেশ-ইংল্যান্ড (১০ অক্টোবর, ধর্মশালা, সকাল ১১টা)
বাংলাদেশ-নিউজিল্যান্ড (১৩ অক্টোবর, চেন্নাই, দুপুর ২.৩০মি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া (১১ নভেম্বর, পুনে, সকাল ১১টা)

বাকী ম্যাচগুলোর পরিবর্তিত সূচি:
পাকিস্তান- শ্রীলঙ্কা (হায়দরাবাদ, ১০ অক্টোবর, দুপুর ২.৩০মি)
অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা (লক্ষ্ণৌ, ১২ অক্টোবর, দুপুর ২.৩০মি)
ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, ১৪ অক্টোবর, দুপুর ২.৩০মি)
ইংল্যান্ড-আফগানিস্তান (দিল্লি, ১৫ অক্টোবর, দুপুর ২.৩০মি)
ইংল্যান্ড-পাকিস্তান (কলকাতা, ১১ নভেম্বর, দুপুর ২.৩০মি)
ভারত-নেদারল্যান্ডস (বেঙ্গালুরু, ১২ নভেম্বর দুপুর ২.৩০মি)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিআফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩নেদারল্যান্ডসপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT