চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিকারক জেনেও মাত্রাতিরিক্ত বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ন ২৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমি রেকর্ড সম্পর্কে ভীষণ সচেতন। বলের মোকাবিলা নিয়েও আমি খুব সচেতন। আমি দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পছন্দ করি। আমার মনে হয় এগুলো বেশ দুর্দান্ত রেকর্ড। কখনো কখনো নিজের ক্ষতির কারণ হলেও আমি সম্ভবত সবসময় একটু বেশিই বাউন্ডারির বাইরে বল মারি।’

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ও একদিনের ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পর এ কথাগুলোই বলেন গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি মাত্র ৪০ বলে তুলে নেন শতক।

চলতি আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। ১৮ দিন পর ম্যাক্সওয়েল সেটি ভাঙলেন। নেদারল্যান্ডসের সঙ্গে ২৭ বলে তুলে নেন হাফ-সেঞ্চুরি। একের পর এক চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ১৩ বল পরেই তুলে নেন সেঞ্চুরি। ক্রিজ ছাড়ার আগে ৪৪ বলে ৯ চার ও ৮ ছক্কায় করেন ১০৬ রান।

পাকিস্তানের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির বলে পাগলামি করে স্লগ সুইপ করতে গিয়ে গোল্ডেন ডাকের শিকার হন অজি অলরাউন্ডার। ডাচদের সঙ্গে ম্যাচের আগে তার স্ত্রী এবং শিশুপুত্রের ভারতে আসার পর রাতে পর্যাপ্ত ঘুমাতেও পারেননি। সকল পরিস্থিতি সামলে মানসিকভাবে নিজেকে শান্ত রাখার চ্যালেঞ্জটা তিনি ভালোভাবেই উতরে গেছেন।

‘আমি চেঞ্জিং রুমে বসে ছিলাম এবং সত্যিই ব্যাট করতে চাইনি। কিন্তু আমি যখন ক্রিজে গিয়েছিলাম, তখন আমি একটু বেশিই ঠাণ্ডা ছিলাম। আমার খুব বেশি আশা ছিল না।’

ম্যাক্সওয়েল ইনিংসের প্রথম দিকে ঝড় তোলেননি। তার ইনিংসের প্রথম পাঁচটি বাউন্ডারির মধ্যে তিনটি ছিল দুর্দান্ত ড্রাইভে, প্যাডেল সুইপ। ২১ বল খেলে তিনি করেছিলেন ৩৫ রান। ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে রিভার্স শট খেলেন। বাস ডে লেডের বলে দ্বিতীয় শটটি ভুলভাবে খেলার পর তিনি ধরেই নিয়েছিলেন সাজঘরে ফিরবেন। ম্যাচের পর এমনটাই জানান ৩৫ বর্ষী ক্রিকেটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসম্যাক্সওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরাইলি হামলা

এপ্রিল ১৭, ২০২৬

সিলেট পলিটেকনিকে ‘রিলস অ্যান্ড ইনোভেশন’ কম্পিটিশন অনুষ্ঠিত

এপ্রিল ১৭, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি পার্থক্য থাকছে না

এপ্রিল ১৭, ২০২৬
Future fascism will be more terrible than past fascism: Opposition leader

অতীতের ফ্যাসিবাদ থেকে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ: বিরোধীদলীয় নেতা

এপ্রিল ১৭, ২০২৬

সাফের আগে ট্রেভরকে দলে আনার সবরকম চেষ্টা করছে বাফুফে

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT