চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা সাউথ আফ্রিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৩, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের লর্ডসে জুন মাসে বসবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ আসরের ফাইনাল। এ ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা।

অজিদের বিপক্ষে ফাইনালে প্রোটিয়া দলের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। এটি আফ্রিকার দেশের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ৬৯.৪৪ জয়ের গড় নিয়ে আসরে টেবিলের দুইয়ে শেষ করেছিল বাভুমার দল। সবার শীর্ষে অস্ট্রেলিয়া যারা আসরের বর্তমান চ্যাম্পিয়ন।

প্রোটিয়াদের দলে ফিরেছেন ডানহাতি পেসার লুনগি এনগিদি। গ্রীষ্মে ঘরের মাঠে গ্রোয়েন চোটে পড়া এনগিদি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি। তার দলে ফেরা নিশ্চিতভাবে দলের শক্তি বাড়াবে। পূর্ণ শক্তির দলের উপর ভরসা রাখতে চাইছেন বাভুমা।

পাকিস্তান সিরিজ খেলা তরুণ পেসার কিয়ানা মাপাখা দল থেকে বাদ পড়েছেন। এনগিদির দলে ফেরায় ১৯ বর্ষী বাঁহাতি পেসার বাদ পড়েছেন। এছাড়া টপঅর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটজকেও বাদ পড়েছেন। পেসে শক্তি বাড়াবেন উইয়ান মুল্ডার ও মার্কো জানসেন।

সাউথ আফ্রিকার স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুনগি এনগিদি, করবিন বস, কাইল ভেরেইন্নে, ডেভিড বেডিংহ্যাম, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুত্থুসামি ও ড্যান প্যাটারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডএনগিদিডব্লিউটিসিপাকিস্তানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT