চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছর পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ দেখল আইপিএল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে, দর্শকরা দর্শকাসনে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ বছর পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট দেখেছে আইপিএল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের ম্যাচে ইচ্ছাকৃতভাবে বলের গতিপথ রুখে দিয়ে আউট হয়েছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা। সবশেষ ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে এমন আউট হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র।

চেন্নাইয়ের ইনিংসের ১৬তম ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ এর ঘটনা ঘটে। রাজস্থান পেসার আভেষ খানের পঞ্চম বলটি থার্ড ম্যান অঞ্চলে ঠেলে রান নিতে দৌড় দেন জাদেজা। প্রথম রান সম্পন্ন করে দ্বিতীয় রান নেয়ার আগেই বল উইকেটরক্ষকের হাতে চলে যায়। জাদেজা নন স্ট্রাইক প্রান্তে ফিরতে চেষ্টা করেন। তার প্রান্তে স্টাম্প নিশানা করে বল ছোঁড়েন উইকেটরক্ষক সাঞ্জু স্যামসন। জাদেজা ইচ্ছাকৃতভাবে আটকে দেন বলের গতিপথ। সাথে সাথেই আউটের আবেদন করে রাজস্থান।

আবেদনের প্রেক্ষিতে তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। তা মানতে নারাজ ছিলেন জাদেজা। আম্পায়ারকে কিছু একটা বোঝাতে চেয়েছেন। তবে রিপ্লেতে স্পষ্ট ছিল জাদেজা ইচ্ছাকৃতভাবেই আটকে দেন বলের গতিপথ। ব্যতিক্রমী আউট হয়ে ৭ বলে ৫ রানে থামেন জাদেজা।

রোববার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই। টসে জিতে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় রাজস্থান। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে চেন্নাই। এ নিয়ে ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এসেছে চেন্নাই। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবস্ট্রাকটিং দ্য ফিল্ডআইপিএল ২০২৪চেন্নাইজাদেজারাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT