চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতায় টিকে থাকতে ভারতকে অনুরোধ করেনি আওয়ামী লীগ: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
আওয়ামী লীগের নেতা মোঃ কাদের ভাষণ দিচ্ছেন, সাংবাদিক ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু হলেও ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের অনুরোধ করতে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দলের বা সরকারের নয়। এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে।

তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুদেশ, ভারতের সঙ্গে আমরা বৈরিতা চাই না। ভারতের সঙ্গে বৈরিতা করে পঁচাত্তরের পর আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যে সংশয়-অবিশ্বাসের সম্পর্ক, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সে অবিশ্বাস-সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমির শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Banglabid

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে, শেখ হাসিনা’র সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি বলতে চাই, ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। ভারত আমাদের সুসময়ের বন্ধু। একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব, এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে কাউকে দায়িত্ব ও দেয়া হয়নি।’

তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বিরাজমান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে বহু দিনের সমস্যার সমাধান করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময় হয়েছে। কয়েকটি সমস্যার অগ্রগতি আসবে। সেপ্টেম্বরে আরও কিছু বিষয়ে সমাধান হবে।

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন সাম্প্রদায়িক হামলা হয়নি, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সরকার, এই সরকার সংখ্যালঘু বান্ধব সরকার।

Reneta

ইদানীং যারা মন্দিরে হামলা করে, তারা দলের নয়, দুর্বৃত্ত। তারা সবার শত্রু। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নিজেদের সংখ্যালঘু ভাববেন না। সমান অধিকার আছে আপনাদের। সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের মুখে মায়া কান্না মানায় না। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT