চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ল, বেশ কিছু মানুষ আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের মিলনমেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে।

মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ৬ জানুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

Banglabid

এতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে ওবায়দুল কাদের অক্ষত রয়েছেন বলেও জানা গেছে। ঘটনার কিছুক্ষণ পর দাঁড়িয়ে আবারও নিজের বক্তব্য চালিয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোন মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এত নেতা কেন?

মঞ্চ ভেঙ্গে পড়ার আগ মুহূর্তে ওবায়দুল কাদের বলেন: সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, বিএনপির বিরুদ্ধে জয়ী হতে হবে। আগামী নির্বাচনে জয়ী হয়ে বিজয় বন্দরে পৌঁছাতে হবে।

Reneta

এর আগে বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ হলো র‌্যালি।

এতে অংশ নিতে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

এসময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পরে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৩ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পরবর্তী

শুভ’র ঘুরে দাঁড়ানোর বছর, হাতে ৭ সিনেমা

পরবর্তী
অভিনেতা শুভর ছবি, সিনেমার পোস্টার, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ’র ঘুরে দাঁড়ানোর বছর, হাতে ৭ সিনেমা

সড়ক দুর্ঘটনায় ধোঁয়া ও অগ্নিনির্বাপণ কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT