চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তার সাথে আমার শেষ স্মৃতিটি ছিল তার সেই হাসি মুখটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

থিয়েটার, টিভি নাটক ও সিনেমার বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান আর নেই। তাকে হারিয়ে শোকাবহ পুরো সাংস্কৃতিক অঙ্গন। বিশেষ করে, তার প্রয়াণে শোক জানাচ্ছেন সহকর্মী অভিনয়শিল্পী থেকে সাধারণ দর্শক।

মঞ্চ, টেলিভিশন কিংবা সিনেমার মানুষের কাছে মাসুদ আলী খান ছিলেন ভীষণ সম্মানীয় ব্যক্তিত্ব। অনেকেই ছিলেন অভিনেতার প্রিয়ভাজন! একসঙ্গে কাজ করতে গিয়ে হয়েছে হৃদ্যতা। তেমনি একজন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা।

মাসুদ আলী খানের প্রয়াণের খবরে তাই ভীষণ স্মৃতিকাতর তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “২০০৩-এ আমার বাবা মারা যাওয়ার পরে আমার ‘৬৯’ সিরিজ শুরু করি। সেখানে মাসুদ আলী খান আমার বাবার চরিত্রে ছিলেন। দেড়-দুই বছর আমাদের ‘৬৯’ এর শুটিং চলে। ধীরে ধীরে উনি আমার বাবার মতোই হয়ে যান।”

সবশেষ দেখা হওয়ার কথা জানিয়ে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এই অভিনেত্রী লিখেন, “লাস্ট তার সাথে যখন আমার দেখা হয়েছে একটা আ্যওয়ার্ড শো-তে। তখন উনি হুইল চেয়ারে বসা। আমার হাতটা ধরে বললেন, ‘মা কি অবস্থা? কেমন আছিস?বাচ্চা কেমন আছে?সরয়ার কেমন আছে?’ আমি হাসি মুখে তার হাঁটুর কাছে বসে বললাম,’সবাই ভালো আছে, বাবা।আলহামদুলিল্লাহ’! তার সাথে আমার শেষ স্মৃতিটি ছিল তার সেই হাসি মুখটি! আজ উনি এই পৃথিবীতে নেই। রেখে গেছেন অনেক স্মৃতি।”

১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মাসুদ আলী খান। তিনি কলকাতায় কিছুকাল পড়াশুনার একটি অংশ শেষ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।

প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো তার। সেসময়েই স্বরসতী পূজায় ‘রানা প্রতাপ সিং’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তিনি ‘ড্রামা সার্কেল’ এর সঙ্গে যুক্ত হন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাদেক খান পরিচালিত ‘নদী ও নারী’। টেলিভিশনের বহু কালজয়ী নাটকে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, গুলশান এভিনিউ এবং একান্নবর্তী বিশেষভাবে উল্লেখযোগ্য।

Reneta

২০২৩ সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশাথিয়েটারনাটকনুসরাত ইমরোজ তিশামাসুদ আলী খানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাচসাস’ এর নির্বাচন আজ

পরবর্তী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: প্রভাব ফেলতে পারে আবহাওয়া!

পরবর্তী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: প্রভাব ফেলতে পারে আবহাওয়া!

আমরা মরতে চাই, দেখি কত লোক মারতে পারে: জি এম কাদের

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT