চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারিয়ার সাড়ে তিন মিনিটের ‘হাবিবি’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
বিনোদন
A A

পটাকা এবং আমি থাকতে চাই এর পর নিজের গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’ নিয়ে আসবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া- এমন প্রচারণা নিয়েই বিগত কয়েক দিন ধরে মুখর ছিলেন ‘আশিকী’ খ্যাত এই নায়িকা।

গানটির পেছনের গল্প শোনাতে গিয়ে সম্প্রতি এই চিত্রতারকা জানিয়েছিলেন নিজের পরিশ্রমের কথা। বলেছিলেন, ‘এবারের গানটি করতে গিয়ে রক্ত পানি করা পরিশ্রম করেছেন!’

বিষয়টি ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন এভাবে, ‘আমি শুটিং এর ২০ দিন আগে থেকে গানের জন্য প্রস্তুত হচ্ছিলাম। নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম, তার উপরে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। শুটিং করি ১৪ অক্টোবর, ১৫ তারিখ ছিল পেপার জমা দেয়ার দিন। খিটখিটে হয়ে ছিলাম, বেশিরভাগ সময়েও ভালো লাগতো না কিছু। সময়টা আমার কাছের মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। সারাক্ষণই একটি ভালো কন্টেন্ট তৈরির চাপে থাকতাম। এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি, হয়তো আপনারা তার কয়েক মিনিট দেখবেন! আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময়ে মনে রাখবো।’

Banglabid

রবিবার দুপুরে এলো ফারিয়ার সেই পরিশ্রমের ফসল! ডিজিটাল প্লাটফর্মে উন্মুক্ত হলো তার সাড়ে তিন মিনিটের গান ভিডিও ‘হাবিবি’! কণ্ঠ দেয়ার পাশাপাশি এতে আগের দুটি গানের মতোই পারফর্মও করেন এই তারকা অভিনেত্রী!

কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর পরই শেয়ার করতে শুরু করেছেন ফারিয়ার ভক্ত অনুরাগীরা। মন্তব্য জানাচ্ছেন শত শত মানুষ।

গানটির সারাংশে বলা হয়েছে, ‘যে অপ্সরার রূপের মাদকতায় মুগ্ধ সারা বিশ্ব, সেও যদি বাকিদের মতই জড়িয়ে পরে কোনো নতুন প্রেমের মায়াজালে? কতটা অপরূপ হতে পারে সেই হাবিবির প্রেম নিবেদন?’

Reneta

‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব। গানের পাশাপাশি ফারিয়ার দুর্দান্ত নাচও পছন্দ করছেন দর্শক।

‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝিতে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটারে দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিওর শুটিং হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে নেচেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আশিকীএসভিএফগানচিত্রনায়িকানুসরাত ফারিয়াপটাকাবাবা যাদবলিড বিনোদনশিল্পীসিনেমাহাবিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT