স্বাস্থ্য

এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

নার্সরা কর্মবিরতিতে অংশগ্রহণ করছে, স্বাস্থ্যকর্মীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নার্সরা কর্মবিরতিতে অংশগ্রহণ করছে, স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সারাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আবারও কর্মবিরতি পালন করছেন নার্সরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

নার্সিং ও মিডওয়াফারি সংস্কার পরিষদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মবিরতি চলাকালে হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের মুমূর্ষ রোগীদের সেবা কার্যক্রমে নার্সিং স্টাফরা দায়িত্ব পালন করেন।

এছাড়াও আজ বিকাল ৩টায় নার্সিং ও মিডওয়াফারি সংস্থার পরিষদের প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাক্ষাতের কথা রয়েছে। সেখানে তারা এই এক দফা দাবীর পক্ষে বিশদ আলোচনা করবেন বলে জানানো হয়।

বিষয়:এক দফা দাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…