বাংলাদেশ

‘মারগালা ডায়লগ’-এ যোগ দিতে ইসলামাবাদে এনএসআই মহাপরিচালক

‘মারগালা ডায়লগ’-এ যোগ দিতে ইসলামাবাদে এনএসআই মহাপরিচালক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংলাপ ‘মারগালা ডায়লগ ২০২৬’-এ অংশ নিতে দুই দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামাবাদ নীতিগবেষণা ইনস্টিটিউটের (আইপিআরআই) আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সংলাপে অংশ নেওয়াই তার সফরের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামাবাদে সংলাপটির উদ্বোধন করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। উদ্বোধনী বক্তব্যে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

২০১৯ সাল থেকে নিয়মিতভাবে মারগালা ডায়লগ আয়োজন করে আসছে পাকিস্তানের গবেষণা প্রতিষ্ঠান আইপিআরআই। এতে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞরা অংশ নেন।

১০ ও ১১ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে এবারের মারগালা ডায়লগ। এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা: কৌশলগত অনিশ্চয়তা মোকাবিলা’। সংলাপে পরিবর্তনশীল আন্তর্জাতিক শক্তির ভারসাম্য, আঞ্চলিক ভূরাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি এবং উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সংলাপটির মূল উদ্দেশ্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি করা। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সহযোগিতা জোরদার এবং শান্তিপূর্ণ উপায়ে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পথ খুঁজে বের করাও এই আয়োজনের লক্ষ্য।

বিষয়:‘মারগালা ডায়লগ ২০২৬’ (এনএসআই) মহাপরিচালক আইপিআরআই আন্তর্জাতিক সংলাপ মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…