চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবের পর এবার সরব হলেন অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
বিনোদন
A A

সম্প্রতি একটি স্টেজ শো-তে পারফর্ম করতে গিয়ে বিপত্তিতে পড়েন নায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাস! স্টেজে নাচার সময় অপুকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর চ্যানেল আই অনলাইনকে আসল কারণ জানিয়েছিলেন নিরব।

এই চিত্রনায়কের পর বিষয়টি নিয়ে এবার সরব হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানিয়েছেন, নেটিজেনদের কটাক্ষে মোটেও বিচলিত নন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

তিনি বলেন, স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। দুর্ঘটনাবশত এটা হয়েছে। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন।

অপু বলেন,‘তিনি (ওই নারী) এক সময় শাবানা-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। পরে শাবনূর আপুর সিনেমাও দেখেছেন। এরপর আর হলে যাননি। আমার সিনেমা সম্পর্কে তার ধারণা নেই। দীর্ঘ আলাপের পরে বললেন, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না। ভালো লাগলো কথা বলো। তোমার সিনেমা দেখতে যাব।

অপু আরো বলেন, ঈদে আমার ‘লাল শাড়ী’ সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া আমার আর নিববের ‘ছায়া বৃক্ষ’ মুক্তির অপেক্ষায় আছে। নিন্দুকদের কারণে অনেকেই এখন ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটির নাম জেনেছেন। নতুন করে আলোচনা হচ্ছে। তবে অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছেন।

নেটিজেনদের কটাক্ষের জবাবে অপু আরও বলেন, ‘সত্যি হলো, এখানে আমি বা নিরব কোনো অপরাধ করিনি। দুর্ঘটনা সবসময়ই দুর্ঘটনা। আমার শুভাকাঙ্খীরা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। কেউ কেউ ফোন করে আমার খোঁজখবর নিয়ছেন- অসুস্থ কিনা? এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতাম না। তাছাড়া আমার ভক্তরাও বিষয়টি নিয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছে। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও আমি মনে করি এখন ভালোবাসায় ভাসছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসনিরবনেটিজেনভাইরাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT