অন্যান্য খেলা

চোট নিয়েই সাংহাই ওপেনের শেষ আটে জোকোভিচ

জোকোভিচ টেনিস খেলছেন, ব্যাকহ্যান্ড শট নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংহাই ওপেনের টেনিস ম্যাচে জোকোভিচ প্রতিদ্বন্দ্বিতা করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সার্বিয়ার কিংবদন্তি নোভাক জোকোভিচের চোট সমস্যা দীর্ঘদিনের। চোটের প্রকোপ সঙ্গী করে পঞ্চমবারের মতো সাংহাই মাস্টার্স জয়ের লক্ষ্যে জ্যামু মুনারকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন তিনি।

২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকো এদিন মুনারের বিপক্ষে শেষ ষোলোয় জয় পেয়েছেন ৬-৩ (৫-৭),(৬-২) সেটে।

অ্যাঙ্কেলের চোটে আগের রাউন্ডে ভুগেছেন জোকোভিচ। রোববার জান্নিক হিফম্যানের বিপক্ষে অত্যধিক গরমে অস্বস্তিতে পড়েন তিনি। ম্যাচের দিনের স্বাভাবিক তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে।

মুনারের বিপক্ষে প্রথম সেটে মেডিকেল টাইম আউট নিতে হয় মহাতারকাকে। এসময় বাঁ-পায়ের অ্যাঙ্কেলের চিকিৎসা নিতে হয়। শেষ পর্যন্ত দুই ঘণ্টা ৪১ মিনিট দীর্ঘায়িত ম্যাচে জয় নিয়ে ময়দান ছাড়েন নোভাক।

বিশ্বর‍্যাঙ্কিংয়ে ৪৪এ থাকা জিজিও বার্গসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন জোকোভিচ।

বিষয়:নোভাক জোকোভিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…