চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনারা আমাকে বিশ্বাস করেছেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, নড়াইল, বাংলাদেশ, রাজনীতি, স্পোর্টস
A A

বিশাল ব্যবধানের জয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ১,৮৫,০৬১ ভোটের বিপুল ব্যবধানে নৌকা প্রতীকে জিতে নিজ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে সোমবার সকালে পোস্ট করেন নড়াইল এক্সপ্রেস। লিখেছেন, ‘নতুন ভোরের আলোয় আলোকিত হবে নড়াইল। আপনারা আমার সাথে ছিলেন বলে আমি আবারও আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা আমাকে বিশ্বাস করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।’

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা মাশরাফী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি) প্রতীকে ৪,০৪১ ভোট পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৮১,৯৯০ ও নারী ভোটার ১,৮৩,৭৩৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। ভোট দিয়েছেন প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার।

২০১৮ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২,৬৩,৩২৭ ভোট বেশি পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার মোট প্রাপ্ত ভোট ছিল ২,৭১,২১০।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননড়াইল-২নৌকাবাংলাদেশমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

মে ১৩, ২০২৬

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT