চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করে প্রজ্ঞাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
সাইবার নিরাপত্তা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর অধীনে ‘জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’ গঠন করেছে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে গত ১৭ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ (২০২৩ সালের ৩৯ নং আইন) এর ধারা ৫ এর উপ-ধারা ১-এ দেওয়া ক্ষমতাবলে সরকার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি নামে একটি এজেন্সি গঠন করল।

Banglabid

একই প্রজ্ঞাপনে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি বাতিল করার কথা উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয়েছিল।

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে গত ২৮ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

চারটি ধারায় অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর খসড়াটি অনুমোদন দেওয়া হয়। ধারাগুলো হলো- ১৭, ১৯, ২৭ ও ৩৩। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ (ধারা-১৭), কম্পিউটার ও কম্পিউটার সিস্টেমে ইত্যাদির ক্ষতিসাধন (ধারা-১৯), সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের অপরাধ (ধারা-২৭), হ্যাকিং সংক্রান্ত অপরাধ (ধারা-৩৩)- এগুলো অজামিনযোগ্য রাখা হয়েছে।

Reneta

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা আইন পাস করা হয়। পরে ১৮ সেপ্টেম্বর গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তা কার্যকর হয়। এ আইনে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনের কথা রয়েছে। আইনে বলা হয়েছে— এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার একজন মহাপরিচালক ও বিধির মাধ্যমে নির্ধারিত সংখ্যক পরিচালকের সমন্বয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি নামে একটি এজেন্সি গঠন করবে। এজেন্সির প্রধান কার্যালয় ঢাকায় থাকবে।

তবে সরকার প্রয়োজনে ঢাকার বাহরে দেশের যেকোনও স্থানে এজেন্সির শাখা কার্যালয় স্থাপন করতে পারবে। এজেন্সি প্রশাসনিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সংযুক্ত দফতর হিসেবে থাকবে। এজেন্সির ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি বিধির মাধ্যমে নির্ধারিত হবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজ্ঞাপন জারিসাইবার নিরাপত্তা এজেন্সি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT