চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল নিয়ে ভারতজুড়ে চলছে আলোচনা। এর মধ্যে এবার সরকারি বাংলো ছাড়ার নোটিশ পেলেন তিনি। বেধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ও। আগামী মাসের ২৩ তারিখের মধ্যে ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার ২৮ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার লোকসভার হাউসিং কমিটি রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

২০০৪ সাল থেকে সংসদ পদে রয়েছেন রাহুল গান্ধী। ফলে সংসদ সদস্য হিসেবে পাওয়া নয়া দিল্লিতে ১২, তুঘলক লেনের বাংলোয় অবস্থান করছেন তিনি। ২০০৪ সাল থেকেই তার নামে ওই বাংলো রয়েছে। সম্প্রতি তার সংসদ পদ বাতিল হওয়ায় ওই সরকারি বাংলো খালি করার নির্দেশ দিল লোকসভা হাউসিং কমিটি। আগামী একমাসের মধ্যেই বাংলোটি খারিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কংগ্রেস থেকে জানানো হয়েছে যে, তারা এ ধরনের কোনো নোটিশ পায়নি। তাছাড়া, রাহুল গুজরাটের আদালতে আপিল করবেন বলেও জানা গেছে।

২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী ‘মোদি’ পদবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঐ মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে গুজরাটের বিজেপি নেতা পুর্নেশ মোদি মানহানির অভিযোগে মামলা করেন। ২৩ মার্চ সেই মামলায় রায়ে রাহুলের দু’বছরের কারাদণ্ড হয়। রায় পড়ে শোনান সুরাটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, পরদিন ২৪ মার্চ লোকসভা সচিবালয় তার সদস্যপদ বাতিল করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাহুল গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT