চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিল গেটসকে হাজার কোটি টাকার ক্ষতিপূরণের নোটিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মেয়ে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর মারা গিয়েছেন এই অভিযোগে ক্ষতিপূরণ হিসাবে এক হাজার কোটি টাকা দাবি করে আদালতের দ্বারস্থ বাবা। এই মামলায় উত্তর চেয়ে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে নোটিস পাঠিয়েছে মুম্বাই হাইকোর্ট।

দিলীপ লুনাওয়াত নামে অওরঙ্গাবাদের এক বাসিন্দা এসআইআই এবং বিল গেটসের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে এই মামলা করেছেন। দিলীপের দাবি, কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেই মারা গিয়েছেন তার মেয়ে। দিলীপের করা পিটিশনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়, ডিসিজিআই ভি জি সোমানি এবং এমস ডিরেক্টরেরও নাম রয়েছে।

দিলীপ আদালতকে জানিয়েছেন, তার মেয়ে এক জন ডাক্তার ছিলেন এবং ধামনগাঁওয়ের এসএমবিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালে শিক্ষকতা করতেন। তিনি আরও জানান, তার মেয়ে যে ইনস্টিটিউটে পড়াতেন সেখানের সকল স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন নিতে বলা হয়। এই জন্য তার মেয়েও ভ্যাকসিন নিতে বাধ্য হন। তার মেয়েকে ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে আশ্বস্ত করা হয়। গত বছরের ২৮ জানুয়ারি তার মেয়ে ভ্যাকসিন নেন।

দিলীপের দাবি, ১ মার্চ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার মেয়ের মৃত্যু হয়। দিলীপের আরও দাবি, সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল যে ভ্যাকসিনগুলো নিরাপদ। কিন্তু তারপরেও তার মেয়ে মারা গিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিল গেটসমুম্বাই হাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT