চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু সিস্টেমের সংস্কার নয়, এর আমূল পরিবর্তন করতে হবে: হেযবুত তওহীদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বঙ্গবন্ধুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন অনেকেই অতীতের সিস্টেম পরিবর্তনের কথা ভাবছেন উল্লেখ করে হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, অর্ন্তবর্তীকালীন সরকারও সংস্কারের কথা বলছেন। আমরাও এতদিন এ কথাই বলে এসেছি, চলমান সিস্টেমটা পরিবর্তন করতে হবে। শুধু সিস্টেমের সংস্কার নয় এর আমূল পরিবর্তন করতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এসব কথা বলেন।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

Banglabid

ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আল্লাহ মানুষ সৃষ্টি করে এমনি এমনি মানুষকে এই পৃথিবিতে ছেড়ে দেননি। তিনি মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেটার একটা রূপরেখা, একটা সিস্টেম দিয়েছেন। এটার নাম আল্লাহ দিয়েছেন দীন অর্থাৎ জীবনব্যবস্থা। আল্লাহর দেয়া সেই দীন, সেই সিস্টেম যদি এপ্লাই করা হয় তাহলেই কেবল প্রকৃত সংস্কার সম্ভব।

চ্যানেল আই অনলাইন এর আলোচনা সভা, বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান মব জাস্টিস ইসলামের সুমহান আদর্শের পরিপন্থী মন্তব্য করে ইসলামী দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে সরকার পতনের মাধ্যমে যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে তখন আপনারা শুরু করলেন এর বাড়িতে হামলা ওর বাড়িতে হামলা, এই মাজারে হামলা ঐ দরবারে হামলা, প্রতিপক্ষ মত-ফেরকার বিরুদ্ধে আক্রমণ, লুটপাট, ভাংচুর, অগ্নিকাণ্ড। বায়তুল মোকাররমের মতো মসজিদ, যেটা এদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় চেতনার জায়গা, আশা আকাঙ্ক্ষার জায়গা সেখানে আপনারা মারামারি করলেন, রক্তারক্তি করলেন। এটা কারোরই কাম্য নয়। এসময় তিনি মব জাস্টিস বন্ধ করতে আহ্বান জানান।

Reneta

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মুখপাত্র আন্তর্জাতিক প্রচার সম্পাদক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমূল পরিবর্তনইমাম হোসাইন মোহাম্মদ সেলিমসিস্টেমের সংস্কারহেযবুত তওহীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT