চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় শুরু ‘নূর’ এর শুটিং, আরিফিন শুভর নায়িকা ঐশী

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:২৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

‘নূর’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা আগেই দিয়েছিলেন তারকা অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের এপ্রিলে এই অভিনেতা নমুনা পোস্টারও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়েছিলেন, নূর পরিচালনা করতে যাচ্ছেন রায়হান রাফী।

চ্যানেল আই অনলাইনকে ছবির ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, ‘নূর’ সিনেমার নায়িকা ঐশী। যিনি ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন।

নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। আর পুরো সিনেমায় লগ্নী করছে শাপলা মিডিয়া।

কলকাতা থেকে মুঠোফোনে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘নূর’ শাপলা মিডিয়ার সিনেমা। আরিফিন শুভকে গতবছরেই এ সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছিলো। কিছুদিন আগে নায়িকা নেয়া হয়েছে ঐশীকে।

শনিবার (১১ সেপ্টেম্বর) থেকে পাবনা সদরে ‘নূর’ সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার সিনেমা সময়ন্বকারী অপূর্ব রায়। তিনি বলেন, ২০ দিনের মতো সেখানে শুটিং চলবে। শুক্রবার শুটিং ইউনিট সেখানে পৌঁছে। শনিবার সকাল থেকে শুটিং হয়েছে। আরও বলেন, ‘নূর’ হচ্ছে সোশ্যাল রোম্যান্টিক সিনেমা। যেখানে শুভর নায়িকা ঐশী।

শনিবার দুপুরে পরিচালক রায়হান রাফী ও ঐশীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

Reneta

‘নূর’ হচ্ছে আরিফিন ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় তারকাবহুল ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেছেন। দুই কিস্তির এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

করোনা সংক্রমণ কমলে ও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি মিলতে পারে আলোচিত ‘মিশন এক্সট্রিম’ এর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভঐশীনূরপাবনামিশন এক্সট্রিমরায়হান রাফীলিড বিনোদনশাপলা মিডিয়াশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৬তম অবস্থানে ঢাকা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT