চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে অনিবাসীদের ১০ লাখ পর্যন্ত বিনিয়োগে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশি সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে অনিবাসীদের (এনআরবি) ১০ লাখ টাকা (৮ হাজার ২০১ ডলার) পর্যন্ত বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না।

তবে নতুন নিয়মে কোনো বিদেশি নাগরিক কিংবা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা মূল্যের বেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলকভাবে করতে হবে।

অনিবাসীদের বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) এরই মধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে।

সেখানে বিনিয়োগের শর্তে বলা হয়েছে: শেয়ার ইস্যু করার ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। এরমধ্যে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

সেখানে শেয়ারহোল্ডারের নাম-ঠিকানা, শেয়ারের সংখ্যা, ইস্যুর তারিখ, প্রতি শেয়ারের অভিহিত মূল্য, শেয়ার প্রিমিয়াম, অনলাইনে ব্যবহৃত রিপোর্টিং আইডি, ইস্যু করা শেয়ারের মোট মূল্যমান, বৈদেশিক মুদ্রায় বিনয়োগের পরিমাণ, বিনিয়োগ দেশে আনার তারিখ, বিনিয়োগকারীর দেশের নাম প্রতিবেদনে উল্লেখ করতে।

এছাড়া সুইফটের মাধ্যমে লেনদেনের জন্য উপযুক্ত হিসাব নম্বর, খুদে বার্তার মাধ্যম হিসাবে ই-মেইল, স্বাক্ষর উল্লেখ করতে হবে।

Reneta

শেয়ার ইস্যুর আগেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। শেয়ারহোল্ডার এবং বিনিয়োগের উৎস ও দেশ উল্লেখ করতে হবে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পাঠানো প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে ১৪ দিনের মধ্যে নির্দেশনা দেবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন: ক্ষুদ্র বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সহজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই ছাড় দিয়েছে। তবে ১০ লাখ টাকার বেশি বিনিয়োগে আগের মতোই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (৬ মাস) দেশের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ১১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত এলো। এ সময়ে দেশে নিট এফডিআই ছিল মাত্র ১০৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে: আগের অর্থবছরে একই সময়ে নিট এফডিআই প্রবাহ ছিল ৩৬১ মিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ কমেছে ৭১ শতাংশ। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংকপ্রত্যক্ষ বিদেশি বিনিয়োগবৈদেশিক মুদ্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে উয়েফা, কিন্তু কেন

জুলাই ২৯, ২০২৬

সৌদি আরবের বিকল্প তেলপথ হতে পারে ইরান-ইসরায়েলের গোপন পাইপলাইন

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT