জনপদ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন অনুষ্ঠানে নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের নিকট থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির নেতৃবৃন্দ মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ তারেক রহমান বগুড়া-৬ আসন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…