চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থনকারীর সাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:৫৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাক্ষর জালিয়াতির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

আজ ২ ডিসেম্বর শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন পত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতে তা বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোঃ কায়ছারুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার নিজ সংসদীয় আসনের ভোটার তালিকার এক শতাংশ ভোটারের সমর্থন বা প্রত্যায়নসহ মনোনয়নপত্র জমা দেন। সেই তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশনে পাঠানো হলে বাংলাদেশ নির্বাচন অফিস থেকে দ্বৈবচয়ন ভিত্তিতে দশটি ভোটারের ক্রমিক নাম্বার টাঙ্গাইল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তথ্য যাচাই জন্য প্রেরণ করা হয়।

জেলা রিটার্নিং কার্যালয় তথ্য যাচাই এর জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিলে অনুন্ধানকালে দশজনের মধ্যে ভূঞাপুরের মাদারিয়া গ্রামের মোঃ আরফান আলী শেখ নামের ব্যক্তি কোন প্রকার সমর্থন বা প্রত্যয়ন করেননি বলে জানান।

পরে আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে টিপসই জালিয়াত করা হয়েছে বলে অভিযোগ করেন আরফান আলী শেখ। তিনি বলেন, আমি সাক্ষর জানি তাই টিপসই দেওয়ার কোন প্রশ্নই আসে না। আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে কোন প্রকার টিপসই দেই নি। এই বিষয়ে আমি কিছু জানিও না। যারা ভোটার তালিকা ব্যবহার করে জালিয়াত করেছে তাদের বিচার চাই।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার। তার দাবি ভয়-ভীতি দেখিয়ে ওই ব্যক্তিকে দিয়ে মিথ্যা বলানো হয়েছে। এই বিষয়ে আপিল করবেন তিনি।

Reneta

জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, বিধি মোতাবেক স্বতন্ত্র প্রার্থীর আবেদনটি বাতিল করা হয়েছে। টাঙ্গাইল- ২ আসনে যাচাই বাছাই শেষে সাত প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থীর মনোনয়নপত্রের আবেদন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মনোনয়নপত্রস্বাক্ষর জালিয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT