চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নোবেল বিজয়ী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুনের ছবি, চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার,. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাশাস্ত্রে ২০২৪ সালে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। আজ ঘোষণা করা হয়েছে এই নোবেল জয়ীদের নাম।

আজ (৭ অক্টোবর) সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন এর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।

ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন দুইজনই যুক্তরাষ্ট্রের গবেষক। মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তারা এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। জুরি বলেছে, তাদের যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন নীতি প্রকাশ করেছে যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

ভিক্টর অ্যামব্রোস যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে জীববিজ্ঞানে বিএস ডিগ্রি লাভ করেন এবং নোবেল বিজয়ী ডেভিড বাল্টিমোরের তত্ত্বাবধানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ১৯৭৯ সালে পিএইচডি সম্পন্ন করেন। তিনি ম্যাসাচুসেটসের ওরচেস্টারের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলের অধ্যাপক।

 

গ্যারি রুভকুন ১৯৫২ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একজন আমেরিকান আণবিক জীববিজ্ঞানী এবং বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের জেনেটিক্সের অধ্যাপক। রুভকুন ১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়র, বার্কলে থেকে তার স্নাতক ডিগ্রি অর্জন করেন, আর পিএইচডি কাজটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফ্রেডেরিক এম অসুবেলের গবেষণাগারে করা হয়েছিল।

Reneta

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বায়োকেমিস্ট কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী ড্রিউ উইসম্যান।

প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফ্রেড নোবেলচিকিৎসাশাস্ত্রে নোবেলনোবেল পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT