চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারদের আস্ফালন শুধু ছাত্রলীগ নয়, কেউই মেনে নিবে না: ছাত্রলীগ সাধারণ সম্পাদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
ছাত্রলীগের প্রতিবাদে হাজারো ছাত্রের সমাবেশ ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, বাংলাদেশে রাজাকারদের আস্ফালন শুধু ছাত্রলীগ নয়, বাংলাদেশের কেউই মেনে নিবে না।

মঙ্গলবার ১৬ জুলাই বিকাল ৩ টা ২০ মিনিটের দিকে রাজু ভাস্কর্যের সামনে তিনি এ কথা বলেন।

ইনান বলেন: গতকালকে আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে হামলা করা হয়েছে। গতকাল এই নৈরাজ্যকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে প্রতিরোধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থেকে বিভিন্ন মানুষজন এসে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের রক্ষা করেছে ‌।

Banglabid

তিনি বলেন: আমরা কোন ধরনের সংঘাতে যেতে চাই না সহযোগিতার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই। বাংলাদেশের সুন্দর অগ্রযাত্রা বজায় থাকুক। এই বাংলাদেশে যারা শান্তির পরিবেশকে অশান্ত করতে চাই তাদেরকে আমরা সতর্ক করতে চাই। অশান্তির কার্যক্রম বাংলাদেশ তথা তরুণ সমাজ মেনে নিবে না। যেখানে নৈরাজ্য সৃষ্টি করা হবে মানুষের জানমালের উপর হামলা করা হবে সেখানে সাধারণ মানুষ এর দাঁতভাঙ্গা জবাব দিবে। যেকোনো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব যৌক্তিকভাবে। তবে এর মানে এই নয় যে দেশবিরোধী কোন অপশক্তি, দেশবিরোধী কোন চক্রান্তে এদেশের মূল ভিত্তিক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে এ দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতি করবেন এটি বাংলার মুক্তি কামি স্বাধীনতার স্বপক্ষের শক্তি মেনে নিবে তা ভাবলে বোকা স্বর্গে আপনারা বসবাস করছেন।

গতকাল হামলা সঙ্গে ছাত্রলীগের নেতা কর্মীরা জড়িত এবং তারা অস্র প্রদর্শন করেছে এরকম ছবি এবং তাদের নাম সহ গণমাধ্যমে এসেছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন: আমরা যদি এধরনের কার্যক্রম দেখতে পাই তাহলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তবে একপাক্ষিক ভাবে বলার কোন সুযোগ নেই। বাংলাদেশ ছাত্রলীগের সাত জন নেতা কর্মী গতকাল গুলিবিদ্ধ হয়েছে। এগুলো কারা করেছে। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুটতে পারে না। তাহলে এরা কারা করেছে তাদের উদ্দেশ্য কি। তারা কি উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমরা জানি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার জন্য।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন: এই লাশ কারা খেলতে চাই এটার গভীরে আমাদের যেতে হবে। আমরা গতকাল দেখেছি সন্ত্রাসীরা অস্ত্র এনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ছাত্ররা তাদের রাজপথে নেমে প্রতিরোধ করতে চাইলে তারা ছাত্রদের উপর অস্ত্র দিয়ে হামলা করে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করতে চাই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় যারা নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালী আসিফ ইনানছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT