চট্টগ্রাম

বন্যায় অনাহারে কোন মানুষ মৃত্যুবরণ করেনি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে তিনি বলেন, বন্যায় অনাহারে কেউ মৃত্যুবরণ করেনি।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী ড. হাসান মাহামুদ বলেছেন, সিলেটসহ সারাদেশে এবারের বন্যায় অনাহারে কোন মানুষ মৃত্যুবরণ করেনি।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর নিজ বাসায় প্রেস ব্রিফিংকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শুধু নয়, বিরোধী দলে থাকাকালেও সব সময় দুর্গত মানুষের পাশে ছিল। সিলেটে আওয়ামী লীগের নেতারা নিজেরা বন্যার পানিতে ডুবে থেকেও মানুষকে আশ্রয় এবং খাবার দিয়ে সহযোগিতা করেছে।

তিনি আরো বলেন, পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ উল্লসিত হয়েছে আর বিএনপিসহ পদ্মা সেতু নিয়ে ষড়য়ন্ত্রকারীরা ধিক্কার খেয়ে খৈ হারিয়ে এখন বন্যা ও করোনা বেড়ে যাওয়া নিয়ে নানা ধরনের উল্টা-পাল্টা কথা বলছেন।

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

বিষয়:তথ্যমন্ত্রী পদ্মা সেতু বন্যার পানি বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…