বাংলাদেশ

কোরবানির পশুবাহী গাড়ি নির্দিষ্ট অভিযোগ ছাড়া কেউ থামাতে পারবে না: আইজিপি

বাংলাদেশ পুলিশের আইজিপি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের আইজিপি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে একজন পুলিশ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, কোরবানীর ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। কোরবানির পশুবাহী গাড়ি নির্দিষ্ট অভিযোগ ছাড়া কেউ থামাতে পারবে না।

বৃহস্পতিবার ১৩ জুন গাবতলী বাস টার্মিনাল ও গরুর হাট পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন আইজিপি।

ঈদ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে যথাযথভাবে গন্তব্য যেতে পারবেন বলে আশা করেন আইজিপি। কোরবানির পশুবাহী গাড়ির সামনে ট্রাক লঞ্চ টলারে অতিরিক্ত পশু বহন করা থেকে বিরত থাকতে বলেন তিনি।

এ ছাড়াও ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেনের অনুরোধ করে আইজিপি বলেন, বড় অংকের লেনদেনে প্রয়োজনে পুলিশের সহায়তা নেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না। অজ্ঞান পার্টি মলম পার্টির বিষয়ে পুলিশকে জানানো অনুরোধ জানিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন আইজিপি।

তিনি আরও বলেন, মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি চলবে না, চালালে ব্যবস্থা নেয়া হবে। বেপোরয়া গতিতে গাড়ি চালালে কঠোর ব্যবস্থা। ড্রাইভার ছাড়া হেলপার গাড়ি চালালে ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি বলেন, ট্রাক ও মালবাহী গাড়িতে কেউ যাত্রী হয়ে উঠবেন না। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তার জন্য আমাদের টিম প্রস্তুত থাকবে। নাগরিকদের কেউ তাদের নিরাপত্তার জন্য সহযোগিতা করতে হবে।

বিষয়:পুলিশের মহাপরিদর্শক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…