প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে ভাবার দরকার নেই, দেশ আছে এবং থাকবে। ফলে, দেশের স্বার্থে মানুষের সেবাকে প্রাধান্য দিয়ে আগামী বাজেট তৈরি করতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি চূড়ান্ত করার বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, অপচয় কমানো, অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধ এবং বাহারি প্রকল্প নেওয়া থেকে দূরে থাকারও অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।






